Beiman
Beiman lyrics
তোর ডায়েরির পাতা জুড়ে
তোর ডায়েরির পাতা জুড়ে lyrics
তোর ডায়েরির পাতা জুড়ে
কার নামে কবিতা
ডায়েরির ভাঁজে ওই যে দেখি
কার ছবিটা
দিনের শেষে তুইও দেখি
খুব হাসিতেই মাতিস
যে তোর ওই হাসির কারণ
তার খবর কি রাখিস
তোর ডায়েরির পাতা জুড়ে
কার নামে কবিতা
ডায়েরির ভাঁজে ওই যে দেখি
কার ছবিটা
দিনের শেষে তুইও দেখি
খুব হাসিতেই মাতিস
যে তোর ওই হাসির কারণ
তার খবর কি রাখিস
যেই খাঁচাতে থাইকা শিখলি
প্রেমের মানেটা
সেই খাঁচাটা ছাইড়া যাইতেও
কষ্ট পাইলি না
যেই ছেলেটার হাসির মাঝে কষ্ট লুকাইতি
সেই ছেলেটাই একলা কাঁদে
ফিরাও দেখলি না
উইড়া গেলি, ভুইলা গেলি
ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা
ভুলতে পারি না
ভুলতে পারি না রে
বেঈমান, ভুলতে পারি না
তোর মুখটা মায়া জানে
ভুলতে পারি না
কার শহরের মায়ায় পড়ে
ভুললি আমারে
সে কি তোরে আমার চেয়েও
বেশি হাঁসায় রে
কার মুখটা আমার চেয়েও
বেশি মায়ায় বাঁধে
তুই কাঁদলে সে মুখটাও কি
তোর সাথেই কাঁদে
যেই আকাশে আমার সাথে
তারা তুই গুনতি
সেই আকাশে মেঘ জমাইতেও
একবার না ভাবলি
যেই শহরে থাইকা করলি প্রেমের সাধনা
সেই শহরে ধুলো জমে
ফিরাও দেখলি না
উইড়া গেলি, ভুইলা গেলি
ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা
ভুলতে পারি না
ভুলতে পারি না রে
বেঈমান, ভুলতে পারি না
তোর মুখটা মায়া জানে
ভুলতে পারি না
আমি নাহয় স্পষ্টভাবে নষ্ট হয়েছি
তুই তো খুব ভালো মেয়ে
দিলি কেন ফাঁকি
কই হারালি কার অভিনয়ের ছলে
তিন সত্যির পরেও
আমি মিথ্যা ছিলাম রে
ডায়েরির পাতায় জমছে ধুলো
জমতে থাকুক না
আমার দেওয়া গোলাপটা
তুই নষ্ট করিস না
অতীত হলাম
নতুন এলো তোর বারান্দায়
তোর মতো তো নই রে আমি
কষ্ট জমে তাই
উইড়া গেলি, ভুইলা গেলি
ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা
ভুলতে পারি না
ভুলতে পারি না রে
বেঈমান, ভুলতে পারি না
তোর মুখটা মায়া জানে
ভুলতে পারি না
