Kichhu Katha
Kichhu Katha Lyrics
Kichhu Katha Lyrics bangla
Kichhu Katha Lyrics hindi
Kichhu Katha Lyrics in Bengali
নাইবা রইলো পাশে
তাতে কি যায় আসে
মন যে তার কাছে
বাঁধা পড়ে আছে
পাই যে হাওয়ায় তার ছোঁয়া প্রতিদিন
হয়েছি আজ যে আমি তার ছায়া
কিছু কথা এমন হয়নি যা বলা
রয়েছে এ মনের গোপনে রাখা
জানিনা সে কি তা বোঝে কি বোঝে না
দু চোখে রয়েছে সে কথা লেখা
কিছু কথা এমন হয়নি যা বলা
রয়েছে এ মনের গোপনে রাখা
সে আমার হামসাফার
বলে মন বারবার
জানিনা শুধু যে
কি আছে মনে তার
তবু রোজ তারই খোঁজ
করে যে দু নয়ন
রাত জেগে কল্পনায়
তার সাথেই আলাপন
জানিনা কবে হবে তার সাথে দেখা
মনটা যে আমার আর সয় না
কিছু কথা এমন হয়নি যা বলা
রয়েছে এ মনের গোপনে রাখা
জানিনা সে কি তা বোঝে কি বোঝে না
দু চোখে রয়েছে সে কথা লেখা
সেই দেখা সেই কথা
সেই প্রথম পরিচয়
সেই যে তার আর আমার
মনেরই বিনিময়
জানিনা তার মনে
আছে কি সেই আমি
যে ছিল তার কাছে
জীবনের চেয়ে দামি
ভেবে দু চোখে নামে না যে সহন
শুধু এ বুকে কত ঝড় যে উঠে
এইভাবে সে আমায় যদি ভুলে যাবে
তবে কেন আবার সে এলো ফিরে
যদি নাই বা বোঝে এ মনে কি আছে
তবে যাক ভেঙে ঘর এই অচেনা ঝড়ে
কিছু কথা এমন হয়নি যা বলা
রয়েছে এ মনের গোপনে রাখা
জানিনা সে কি তা বোঝে কি বোঝে না
দু চোখে রয়েছে সে কথা লেখা
