Mone Rekho Amar E Gaan
Mone Rekho Amar E Gaan lyrics
মনে রেখো আমার এ গান
মনে রেখো আমার এ গান lyrics
Mone Rekho Amar E Gaan song lyrics
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।
কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো
হয়নি তোমাকে আজও শোনানো,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।।
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভাল সে বাসে,
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভাল সে বাসে,
তার মনের যত কথা
আর গোপন প্রেমের ব্যথা,
তার মনের যত কথা
আর গোপন প্রেমের ব্যথা,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।।
যদি গো তোমায় বলি আমি কার নাম
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম ?
যদি গো তোমায় বলি আমি কার নাম
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম ?
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান,
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।
কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো
ও.. হয়নি তোমাকে আজও শোনানো,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।।
