Skip to main content

Amake Amar Moto Thakte Daw

 Amake Amar Moto Thakte Daw

আমাকে আমার মত থাকতে দাও lyrics

Amake Amar Moto Thakte Daw lyrics

হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে lyrics

Amake Amar Moto Thakte Dau

Amake Amar Moto Thakte Dau lyrics



আমাকে আমার মত থাকতে দাও,

 আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।

আমাকে আমার মত থাকতে দাও,

 আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।


যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক,

 সব পেলে নষ্ট জীবন।

তোমার এই দুনিয়ার ঝাপসা আলো,

কিছু সন্ধ্যের গুড়ো হাওয়া কাছের মতন।

যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও,

দূরবীনে চোখ রাখবো না না না।


এই জাহাজ মাস্তুল ছারখার,

তবু গল্প লিখেছি বাঁচবার।

আমি রাখতে চাই না কোন আর তার,

কোন রাত দুপুরের আবদার।

তাই চেষ্টা করছি বার বার,

 সাঁতরে পার খোজার।


কখনো আকাশ বেয়ে চুপ করে,

যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে।

চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়,

আশেপাশে আমি আর নেই।


আমার জন্য আলো জ্বেলো না কেউ,

আমি মানুষের সমুদ্রে শুনেছি ঢেউ।

এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি,

শেষ টেনে ঘরে ফিরব না না না।


এই জাহাজ মাস্তুল ছারখার,

তবু গল্প লিখেছি বাঁচবার।

আমি রাখতে চাই না কোন আর তার,

কোন রাত দুপুরের আবদার।

তাই চেষ্টা করছি বার বার,

 সাঁতরে পার খোজার।


তোমার রক্তে আছে স্বপ্ন যত,

তারা ছুটছে রাত্রি দিন নিজের মত।

কখনো সময় পেলে একটু ভেবো,

আঙ্গুলের ফাঁকে আমি কই।


হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে,

যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে।

আমি অবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি,

বিলাসের জলে ভাসবো না না না।


এই জাহাজ মাস্তুল ছারখার,

তবু গল্প লিখেছি বাঁচবার।

আমি রাখতে চাই না কোন আর তার,

কোন রাত দুপুরের আবদার।

তাই চেষ্টা করছি বার বার,

 সাঁতরে পার খোজার।