Debi
দেবী lyrics
Debi Lyrics
Tar Cheye Khun Kore Jeti Amake
Tar Cheye Khun Kore Jeti Amake lyrics
Ai Rasta Gulo Lage Boro Ochena
Ai Rasta Gulo Lage Boro Ochena
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা,
আকাশটার সাথে নেই জানাসোনা।
আমি তোর প্রেমেতে অন্ধ,
ছিল চোখ কান সব বন্ধ।
থেমে গেছে জীবনের লেনাদেনা।
সেই পুরনো রাস্তাটায়,
আজ একা হেরে যাই।
হচ্ছেনা হিসাবের বনিবনা।
এখন এমনি করে ভালো,
কেমনি করে বাসি।
অন্য কোন পাখিকে।
তার চেয়ে ভালো ছিল তুই,
নিজ হাতে খুন করে যেতি...
আমাকে
এই দুপুরে রোদের ভিড়ে,
একটু খিদে পেলে।
তোর নাম্বারটায় ফোনতো ঢোকেনা।
তুই তো জানিস ঠিক,
তুই ছাড়া আমার
মুখে অমৃতটাও একা রোচেনা।
মাঝরাতে তোর এসএমএসের জোর,
আমার গভীর ঘুমটাকে আর ভাঙায় না।
ব্যস্ত নগরে আমার বুকের গভীরে,
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না।
এখন এমনি শত যন্ত্রণা,
এমনি করে বলি,
অন্য কোন সাথীকে।
তার চেয়ে ভালো ছিল তুই,
নিজ হাতে খুন করে যেতি...
আমাকে
কত না ভালো হতো,
তুই আসতি যদি ফিরে।
স্বপ্ন দিয়ে মোরা এই ভালবাসার নীড়ে।
আজীবন হয়ে রইতাম আমি তোর ক্রীতদাস।
ইহকালটাই করে দিতাম,
তোর জান্নাতে বসবাস।
ইহকালটাই করে দিতাম,
তোর জান্নাতে বসবাস।
এখন এমনি করে পুজো,
কেমনি করে দেবো।
অন্য কোন দেবীকে।
তার চেয়ে ভালো ছিল তুই,
নিজ হাতে খুন করে যেতি...
আমাকে।