Ekta Chilo Sonar Konna
এক যে ছিল সোনার কন্যা lyrics
Ekta Chilo Sonar Konna lyrics
Ekje Chilo Sonar Konna
Ekje Chilo Sonar Konna lyrics
এক যে ছিল সোনার কন্যা,
মেঘ বরন কেশ।
ভাটি অঞ্চলে ছিল, সেই কন্যার দেশ।
দুই চোখে তার আহারে কি মায়া,
নদীর জলে পড়ল কন্যার ছায়া।
তাহার কথা বলি,
তাহার কথা বলতে বলতে
না ও গড়াইয়া চলি।
এখন তাহার কথা বলি,
তাহার কথা বলতে বলতে
না ও গড়াইয়া চলি।
কন্যার ছিল দীঘল চুল
তাহার কেশে জবাব ফুল।
কন্যার ছিল দীঘল চুল
তাহার কেশে জবাব ফুল।
সেইফুল পানিতে ফেলা,
কন্যা করলো ভুল।
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না,
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না।
এক যে ছিল সোনার কন্যা,
মেঘ বরন কেশ।
ভাটি অঞ্চলে ছিল, সেই কন্যার দেশ।
দুই চোখে তার আহারে কি মায়া,
নদীর জলে পড়ল কন্যার ছায়া।
হাত খালি গলা খালি,
কন্যার নাকে নাকফুল।
হাত খালি গলা খালি,
কন্যার নাকে নাকফুল।
সেইফুল পানিতে ফেলা,
কন্যা করলো ভুল।
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না,
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না।
এক যে ছিল সোনার কন্যা,
মেঘ বরন কেশ।
ভাটি অঞ্চলে ছিল, সেই কন্যার দেশ।
দুই চোখে তার আহারে কি মায়া,
নদীর জলে পড়ল কন্যার ছায়া।
এখন নিজের কথা বলি,
নিজের কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি।
এখন নিজের কথা বলি,
নিজের কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি।
সবুজ বরন লাউ ডগায়,
দুধ সাদা ফুল ধরে।
ভুল করা কন্যার লাগি,
মন আনচান করে।
সবুজ বরন লাউ ডগায়,
দুধ সাদা ফুল ধরে।
ভুল করা কন্যার লাগি,
মন আনচান করে।
আমার মন আনচান করে
আমার মন আনচান করে,
আমার মন আনচান করে।