Tomar Chaya lyrics
Tomar Chaya
Tomar Chaya There sore jete chai
তোমার ছায়া থেকে সরে যেতে চাই lyrics
Tomar Chaya There sore jete chai lyrics
Jotobar call Kori lyrics
কখনো কি রাত কেটে,
ভোরের আলো এসে আমাকে জড়াবে।
কখনো কি মনেতে লুকানো কথাগুলো,
সে শুনতে পাবে।
যতবার কল করি,
তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে।
আবার আমি বের হলে,
বল কি করো তুমি অন্যদের কাছে।
চাই ছুটে যাই দূরে কোথাও পালাই,
তোমার ছায়া থেকে সরে যেতে চাই।
আর আমার কারনে যদি পেয়ে থাকো ব্যথা,
মনে রেখো তুমিও দিয়েছিলে কথা।
মনে কি পড়ে আমার তোমার গল্পগুলো,
কত কথা হতো লুকিয়ে মাঝ রাতে।
বাহানা বানিয়ে থাকতাম তোমার সাথে,
বলতে আমার নিঃশ্বাস তোমার ভালো লাগে।
অযথা লাগে এখন এতটা সময় গেল আমার,
তোমার সাথে অনুরাগে।
চাই ছুটে যাই দূরে কোথাও পালাই,
তোমার ছায়া থেকে সরে যেতে চাই।
আর আমার কারনে যদি পেয়ে থাকো ব্যথা,
মনে রেখো তুমিও দিয়েছিলে কথা।
চাই ছুটে যাই দূরে কোথাও পালাই,
তোমার ছায়া থেকে সরে যেতে চাই।
আর আমার কারনে যদি পেয়ে থাকো ব্যথা,
মনে রেখো তুমিও দিয়েছিলে কথা।