Skip to main content

Tomar Moner vetore jai

Tomar Moner vetore jai 

তোমার মনের ভেতর যাই

Tomar Moner vetore jai  lyrics

Tumi dekco Jake vabco jake

তুমি দেখছো যাকে ভাবছো যাকে

Tumi dekco Jake vabco jake lyrics


তোমার মনের ভেতর যাই,

 মুখের ভিড়ে মুখোশ পাই।

ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে,

 শিকারি যেন।


তোমার চোখের ভেতর যাই,

 হাত দেখিয়ে ট্রেন থামাই।

লুকোনো আঘাত,

রক্তপ্রাত থামে না কেন?


তুমি দেখছো যাকে ভাবছো যাকে,

সে আসল মানুষ নয়।

সে বেঁচে আছে শহরের এক কোণে,

 সে মৃত মানুষের চিৎকার শোনে।

সে বেঁচে আছে শহরের এক কোণে,

 সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।



তোমার ঘরের ভেতর যেই,

 চামড়া পোড়ার গন্ধ পাই।

চারিদিকে তার অন্ধকার,

 চেপে ধরে।

তোমার বুকের ভেতর যাই,

 খাঁচায় রাখা লালন সাঁই।

মানব জনম হবে খতম,

 অপার হয়ে।


তুমি দেখছো যাকে ভাবছো যাকে,

সে আসল মানুষ নয়।

সে বেঁচে আছে শহরের এক কোণে,

 সে মৃত মানুষের চিৎকার শোনে।

সে বেঁচে আছে শহরের এক কোণে,

 সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।

তোমার মাথার ভেতর যাই,

 শুকনো পাতায় আগুন জালাই।

জ্বলে পুড়ে যাক মৌমাছির চাক,

 ভাঙ্গে না কেন।


তোমার জ্বরের খবর পাই,

এই অসুখের ওষুধ চাই।

এতটা সময় অচেনা ভয়,

ছাড়ে না যেন।


তুমি দেখছো যাকে ভাবছো যাকে,

সে আসল মানুষ নয়।

সে বেঁচে আছে শহরের এক কোণে,

 সে মৃত মানুষের চিৎকার শোনে।

সে বেঁচে আছে শহরের এক কোণে,

 সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।