Utshorgo
Utshorgo lyrics
উৎসর্গ lyrics
Amar shobtuko bissas je diyece vene
Amar shobtuko bissas je diyece vene lyrics
আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে,
তাকে কৃতজ্ঞতা জানাই।
সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো,
যার বিশালতার মাঝে আমি একটুকু পায়নি তাই।
তাকে কৃতজ্ঞতা জানাই,
সেজে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়।
আমার সব অপূর্ণতায় যেন হয়,
আমার শূন্য পথের প্রতি সেওতম আশীর্বাদ।
যখন স্বর্গ দ্বারে একা দাড়াবো তার অপেক্ষায়,
যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত।
জানি কখনো সে আমার হবে না, তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত।
আজ কোন অনুভূতির,
গভীরে যেতে চাই না আর কখনো।
যেখানে নিঃশব্দ কান্নায়,
স্বরচিত হয় একান্ত শোক।
যা কিছু তার নির্দয় স্পর্শ দিয়ে সে সৃষ্টি,
নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর
যন্ত্রণার সে বেড়ে যাওয়া বাধ্য কান্না দেয় এক।
নির্ভুল সুরের জন্ম।
তাকে আমার কাব্যে মেশাই,
যেন হয় এক বিষুদ্ধ গান।
আমার এই গানই আজ উৎসর্গ হোক,
তার প্রতি আমার তীব্র ঘৃণা।
যখন স্বর্গ দ্বারে একা দাড়াবো তার অপেক্ষায়,
যেন আমার অভ্যর্থনা তাকে করে অনবত।
জানি কখনো সে আমার হবে না, তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত।