Aije duniya
Aije duniya lyrics
এই যে দুনিয়া
এই যে দুনিয়া lyrics
Aije duniya kisero lagiya
Aije duniya kisero lagiya lyrics
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া lyrics
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া।
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া।
ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ,
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ।
ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ,
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ।
যেমনি নাচাও তেমনি নাচি
যেমনি নাচাও তেমনি নাচি
তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ
তুমি খাওয়াইলে আমি খাই।
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া।
তুমি বেহেস্ত তুমি দোযোক তুমি ভালো মন্দ,
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ।
তুমি বেহেস্ত তুমি দোযোক তুমি ভালো মন্দ,
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ।
আমার মনে এই আনন্দ
আমার মনে এই আনন্দ
কেবল আল্লাহ তোমায় চাই আমি,
কেবল আল্লাহ তোমায় চাই।
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া।
তুমি হাকিম হইয়া হুকুম করো,
পুলিশ হইয়া ধরো।
সর্প হইয়া দংশন করো,
ওঝা হয়ে ঝাড়ো।
তুমি বাঁচাও তুমি মারো,
তুমি বাঁচাও তুমি মারো।
তুমি বিনে কেহ নাই আল্লাহ,
তুমি বিনে কেহ নাই।
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া।
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া।