kannar roll
Akdin kannar roll
কান্নার রোল
একদিন কান্নার রোল
(একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে)
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
আমায় নতুন করে দেখতে সবাই
আসবে সারি সারিতে
আমায় নতুন করে দেখতে সবাই
আসবে সারি সারিতে
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে বাড়িতে, বাড়িতে...
বন্ধু-বান্ধব আসবে যারা
নানা প্রশ্ন করবে তারা
বন্ধু-বান্ধব আসবে যারা
কত প্রশ্ন করবে তারা
আমি থাকব শুয়ে বালিশ ছাড়া
থাকব শুয়ে বালিশ ছাড়া
পারব না ঠোঁট নাড়িতে
আমি থাকব শুয়ে বালিশ ছাড়া
পারব না ঠোঁট নাড়িতে
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে বাড়িতে, বাড়িতে...
আপন যারা তারা এসে
সাজাবেরে নতুন বেশে
আপন যারা তারা এসে
সাজাবেরে নতুন বেশে
আমি টিকেট ছাড়াই উঠবো শেষে
টিকেট ছাড়া উঠবো শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে
আমি টিকেট ছাড়া উঠবো শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
আমায় নতুন করে দেখতে সবাই
আসবে সারি সারিতে
আমায় নতুন করে দেখতে সবাই
আসবে সারি সারিতে
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, বাড়িতে
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
বাড়িতে, বাড়িতে...