Skip to main content

Asob dekhi kanar hat bajar

Asob dekhi kanar hat bajar

Asob dekhi kanar hat bajar lyrics

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার lyrics



 এসব দেখি কানার হাট বাজার

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার।।

পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে।
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে,
চেনে না সীমানা কার।।

এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।।

কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা।
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।।