Shantona
Shantona lyrics
সান্ত্বনা lyrics
হিজল গাছ থেকে ঝরবে হিজল ফুল
হিজল গাছ থেকে ঝরবে হিজল ফুল lyrics
Shantona Lyrics (সান্ত্বনা)
হিজল গাছ থেকে ঝরবে হিজল ফুল।
বুড়িগঙ্গা বয়তে বয়তে,
ভাঙ্গবে তার দুই কূল।
নতুন ঠোঁটে শোভা পাবে নতুন নাম।
হয়তো লিখবো চিঠি,
জানবে না রঙিন খাম।
আমি বিভিন্ন সান্তনায়,
যতটুকু পারা যায়,
রাখবো নিজেকে সামলে।
তুমি কাঁদছো ভেবে,
আমিও কাঁদবো তবে,
কখনও বৃষ্টি নামলে।
আমি বয়ে বেড়াবো,
তোমার স্মৃতির রুমাল।
এত করে চাই তবু,
ছিঁড়তে পারিনা মায়াজাল।
কখনো না কখনো তুমি বুঝবে,
হয়তো আমাকেই খুঁজবে,
মনে পড়বে মন ভালো না থাকলে।
আমি বিভিন্ন সান্তনায়,
যতটুকু পারা যায়,
রাখবো নিজেকে সামলে।
তুমি কাঁদছো ভেবে,
আমিও কাঁদবো তবে,
কখনও বৃষ্টি নামলে।