Jodi Amon hoto
Jodi Amon hoto lyrics
এমন যদি হতো
এমন যদি হতো lyrics
আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষন lyrics
এমন যদি হতো
আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষন
পালাই বহুদুরে ... ক্লান্ত ভবঘুরে
ফিরবো ঘরে; কোথায় এমন ঘর ।
বৃক্ষ তলে শুয়ে ... তোমার দুঃখ ছুয়ে
ঘুম আসে না,
ঘুমও স্বার্থপর !
হঠাৎ ফিরে দেখি ... নিজের মুখোমুখি
শূন্য ভীষণ ... শূন্য মনে হয় ।
কি আর এমন হবে ... কে পেয়েছে কবে...
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয় ।
হতাম যদি রঙিন প্রজাপতি
ফুলে ফুলে মাতামাতি
দিনের আলো কাটে ঘুরে ঘুরে
তোমার আমার গানের সুরে
বৃক্ষ তলে শুয়ে ... তোমার দুঃখ ছুয়ে
ঘুম আসে না,
ঘুমও স্বার্থপর !