Ma
Ma lyrics
মা
মা lyeics
10 mas 10 din gorve dharon lyrics
দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ lyrics
10 mas 10 din gorve dharon
দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন,
হঠা” কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারালো।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে।
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা।
ওরে তারা রাতের তারা মা“কে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয়মুখ
অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।