Pojorer bhana hawa
Pojorer bhana hawa lyrics
পাজরের ভাঙ্গা হাওয়া
পাজরের ভাঙ্গা হাওয়া lyrics
Song: Pojorer bhana hawa
আদিম আকৃতির বর্ণমালা সে জানে,
ক্ষণিকের পরিচয়ে ছন্দপতনে প্রাণে।
পাজরের সেই হাঁড় হঠাৎ ব্যাথায় কাতর
সে যে ছুটে যায় ঐ হৃদয়ের বাম প্রকোষ্ঠে ।
ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্থ ঐ আদি মানবী দেখে,
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই।
মিথ্যে অভিনয় ঠুনকো
বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে
রাশিতে লেখা এই প্রেম ।
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাজরের
ভাঙ্গা হাওয়া ।
অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক
বর্ণনা সে যে ফিকে
তোমার আদিম ইশারায়
আদি মানবী কি ছলনা নাকি প্রকোষ্ঠ বন্ধনী!
আমি জেনেছি করে হেয়ালি
আমি দীপ্র সে আমারি ।
ভারসাম্যহীন রুগ্ন
কাতর আমি আজ
ভীত সন্ত্রস্থ ঐ আদি মানবী দেখে।
স্বর্গ যদি হয় অচেনা
অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই।
মিথ্যে অভিনয় ঠুনকো
বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে
রাশিতে লেখা এই প্রেম ।
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া ।
স্বর্গ যদি হয় অচেনা
অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি
তোমার স্পর্শ চাই।
মিথ্যে অভিনয় ঠুনকো
বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে
রাশিতে লেখা এই প্রেম ।
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া ।
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাজরের
ভাঙ্গা হাওয়া ।