ভাল মনদের ধার ধারেনা
ভাল মনদের ধার ধারেনা lyrics
(valo monder dhar dhare na)
valo monder dhar dhare na lyrics
valo monder dhar dhare na ja bolar boluk loke lyrics
ভালোমন্দের ধার ধারেনা
যা বলে বলুক লোকে
প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে।।
প্রেম আগুন যার হৃদয়ে ভরা
অন্যে কি বুঝিবে তাহা সে জন ছাড়া
সে জানে তার কেমন করে
কি জ্বালা পোড়া বুকে
প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে।।
বন্ধের লাগি থাকি উদাসী
পন্থ পানে চাইয়া থাকে কিবা নিশীদিন
সোনার অঙ্গ হইছে মলিন
প্রাণ বন্ধুয়ার শোকে
প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে।।
প্রেমিকের এক পলকে কোটি বছর যায়
এর চেয়ে মরণ ভালো থাকা প্রতীক্ষায়।।
পল্লী বাউল জবানে গায়
তার খবর কে রাখে
প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে
ভালোমন্দের ধার ধারেনা
যা বলে বলুক লোকে
প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে।।