Aamar Pujar Phool lyrics
আমার পূজার ফুল Lyrics
আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলোনা
যে কথা যায়না বলা শুধু বোঝা যায়
মনের গভীরে শুধু আলো হয়ে যায়
সে রঙিন আলোর দীপ কোনদিনও
নিভে যাবেনা
জানিনা কেমন করে কি দেবো তোমায়
মন ছাড়া আর কিছু নেইতো আমার
সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে
ভিজে যাবো আঙ্গনে তোমার বরষায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম
কোনদিনও মুছে যাবেনা