Ami je ke tomar
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারি তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।
কেন আর সরে আছো দূরে,
কাছে এসে হাত দুটো ধরো।
কেন আর সরে আছো দূরে,
কাছে এসে হাত দুটো ধরো।
শপথের মন কড়া সুরে
আমায় তোমারি তুমি করো
তোমারই স্বপ্ন দুচোখেই আমি আঁকবো
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
ওপারের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে,
ওপারের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে,
মরণ তোমায় কোনদিনও
পারবে না কভু কেড়ে নিতে।
সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।