মুছে যাওয়া দিনগুলি
Muche jaoa din guli
মুছে যাওয়া দিনগুলি
আমায় যে পিছু ডাকে,
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙে রঙে ছবি আঁকে ।।
মনে পড়ে যায়
মনে পড়ে যায়
মনে পড়ে যায়,
সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায়,
সেই হৃদয় দেবার তীথি ।
দু’জনার দুটি পথ মিশে গেল এক হয়ে
নুতন পথের বাঁকে
মুছে যাওয়া দিন গুলি…।।
সে এক নতুন দেশে
দিন গুলি ছিল যে মুখর কত গানে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে ।
ভেঙে গেছে হায়
ভেঙে গেছে হায়
ভেঙে গেছে আজ,
সেই মধুর মিলন মেলা
ভেঙে গেছে আজ,
সেই হাসি আর রঙের খেলা ।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল
আকাশ কি মনে রাখে
মুছে যাওয়া দিনগুলি…।।