ডাক দিয়াছেন দয়াল আমারে লিরিক্স
Daak Diyachen Doyal Amare lyrics
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
ও আমি চলতে পথে দু'দিন থামিলাম
ভালোবাসার মালাখানি গ'লে পরিলাম
আমি গ'লে পরিলাম
আমি চলতে পথে দু'দিন থামিলাম
ভালোবাসার মালাখানি গ'লে পরিলাম
ও আমার সাধের মালা
আমার সাধের মালা যায় রে ছিঁড়ে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
ও আমি কতজনে কত কি দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম
আমি কতজনে কত কি দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম
ও আমার সঙ্গের সাথী
আমার সঙ্গের সাথী কেউ হইলো না রে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে