আমার মায়ের কান্দন লিরিক্স
Amar Mayer kandon lyrics
আমার মায়ের কান্দন,
যাবজ্জীবন...
দুই চার মাষ বইনের কান্দন রে...
ঘরের পরিবারের কান্দন
কয়েকদিন পর থাকেনা..
দুখের দরদী মা, জনম দুখীনি মা,
গর্ভধারিণী আমার.জনম দু:খিনী মা...।
দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিছে ঠাঁই
রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই
ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া
শান্ত করিলো মায়ের বুকের দুগ্ধ দিয়া
মায়ের প্রসবের কালে ...
বুক ভেসে যায় নয়ন জ্বলে রে
ও মা সন্তানেরে লইয়া কোলে
ভুলে প্রসব যন্ত্রণা।।
গর্ভধারিণী মা,জনম দু:খিনী মা
দু:খের দরদী আমার জনম দু:খী মা
দুঃখের দরদী মা, জনম দুঃখিনী মা
গর্ভধারিণী আমার,জনম দু:খিনী মা
======== ========
upload by@SKY_SHAMIM
======== ========
হাতে পায়ে তেল মাইখা মায় দিলো শক্ত করি
প্রস্রাব পায়খানা আমি মায়ের কোলে করি
তবু না মা রাগ হইলো ভিজলো গুয়ে মুতে
আমারে শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে
অসুখ হইলে দেখি চাইয়া...
মায় রইছে বিছানায় বইয়া রে
বলে আমায় নিয়ে যাওগো
আল্লাহ সন্তানেরে নিওনা।।
দুঃখের দরদী মা, জনম দুঃখিনী মা
গর্ভধারিণী আমার,জনম দু:খিনী মা
গর্ভধারিণী মা,জনম দু:খিনী মা
দু:খের দরদী আমার জনম দু:খী মা
======== ========
follow me
======== ========
ল্যাংড়া আঁতুড় কানা খোড়া, হইলে পরে ছেলে
ধূলা ঝাইড়া মায়ে,তবু টান দিয়া লয় কোলে
পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে
হাজার দোষ ঢাকিয়া গোপন মায়ে তবু পালে
শাহ আলম ভেবে বলে........?
জান্নাত মায়ের চরণ তলে রে
তোরা দেখ বুখারী হাদিস খুলে
করছে নবী ঘোষণা।।
দুঃখের দরদী মা, জনম দুঃখিনী মা
গর্ভধারিণী আমার,জনম দু:খিনী মা
গর্ভধারিণী মা,জনম দু:খিনী মা
দু:খের দরদী আমার জনম দু:খী মা
মায়ের কান্দন যাবজ্জীবন.........
দুই চার মাষ বইনের কান্দন রে..।।
ঘরের পরিবারের কান্দন
কয়েকদিন পর থাকেনা
দুঃখের দরদী মা, জনম দুঃখিনী মা
গর্ভধারিণী আমার,জনম দু:খিনী মা
গর্ভধারিণী মা,জনম দু:খিনী মা
দু:খের দরদী আমার জনম দু:খী মা