পাবনা জিলার ছাওয়াল পাল
Pabna Jilar Chawal Pal - 1
খাইবের বইসে মা কইলো
এ গ্যাধা কয়দিন হইলো।
শাক পাতাই খাচ্ছি খালি,
কইলেম ও মা চিন্তে নাই।
আল্লাহ রাসূল বলো বলো,
চলনবিলে নাবাই পলো।
বাড়িত হয় নাই রাধা বারাই,
মাথাতে তাও চিন্ত নাই।
আমরা পাবনা জিলার ছাওয়াল-পাল,
চড়া দে মা, চুলোয় চাইল।
পলো নিয়ে যাবো বিলি,
আনবো ধইরে বুয়াইল।
ভাইঙড়ো থানার ছাওয়াল পাল,
ধরা তো মা, চুলোয় জাল।
মাহা খাবো আম দিয়ে দুধ,
গরুত ভরা গুয়াইল।
চাঁদা মাছের চচ্চড়ি,
পুটি মাছের তরকারি।
শৈল মাছে মা ঝাল বেশি দিস,
জিয়েল খাওয়াও দরকারি।
খাবো মেলা ভাত।
মৌশি ঘাইরো, বাঁশপাতা আর,
চাইপল্যা চ্যালার - দো পেঁয়াজ।
সর্ষে দিয়ে, সাজনে ডাটা,
কুমড়ো বড়ি, ইলিশ মাছ
খাতে মেলা স্বাদ।
আমরা চাটমোহরের সাওয়াল পাল,
বাড়িত আছে খেওয়া জাল।
বড় দেহে পাইলে দে মা,
মাছে ভরা খাপাল।
হুড়ো জাবা দিছিলেম,
নৌকো ডুবো রাখছিলেম।
নৌকা তুললি মাছ দিবিনি,
গুমানি আর বড়াল।
ইছামতি, হুরোসাগর,
পদ্মা ও যমুনা নদী
গুমানি আর বড়াল।
গামছা দিয়ে মোছ দাও,
সেন্ড পরে শুইবের যাও।
পাবনা জিলার লুঙ্গি পালি,
চোখ বুইজে তা কিনে লেও।
কোন ভেজাল নাই।
ইস্ক্রু যদি ঢিল হয়ে যায়,
আমরা কইলাম টাইট দেই।
পাবনা জিলায় হোরলি বিয়ে,
ভালোবাসার অভাব নেই।
খাইবে মেলাতাই।
বেড়া থানার ছাওয়াল পাল,
কপালরে ক্যা পারিস গাইল।
জন্ম নিছি এমন জেলায়,
কিছুরই নাই আকাল।
পাবনা জেলায় জানি ভাই,
ঘি-পিয়েজের অভাব নাই।
চাইল ও ডাইলও নিজেই ফলাই,
পশুর গ্যামা ভাদাইল।
সেইদ্ধ কইরে ধানে পা,
ঢেঁকিতে পা দিও কাইল।
গ্যাদা গেঁদে হাসে খেলে,
ভরা মায়ের কাহাইল।
মেলাদিন পর আইলে তাই,
আবার কইলেম আইসো ভাই।
বৃষ্টি আইলো তোলবো লারা,
আনেক তো মা কারাইল।
ফরিদপুর আর আমিনপুর,
সুজোনগর, সাইথে
দই খাওয়াবো, গান শোনাবো
পাটি মাদুর পাইতে।
আতাইকুলা আর সদর,
ঈশ্বরদী, আটঘরে
বিলের পাশে শুদ্ধ বাতাস,
নেবনে বুক ভইরে
তোমার থানা আমার থানা,
সবার থানা মিল হইয়া।
বর্ষা আলি নাই কোন আইল,
যাবিনি ভাই বিল হইয়া।
মিয়ে বুড়ো ছাওয়াল পাল,
প্রাচীন থেকে এহোকাইল।
ধনে-মানে পাবনা জিলা,
বাংলাদেশের মাথাইল।
মিয়ে বুড়ো ছাওয়াল পাল,
প্রাচীন থেকে এহোকাইল।
ধনে-মানে পাবনা জিলা,
বাংলাদেশের মাথাইল।