টাকা সঙ্গে যাবে না লিরিক্স
TAKA SONGE JABE NA LYRICS
ওরে সোনাদানা, গয়নাগাটি
একদিন তোর হবে মাটি
এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না
সময় থাকতে, ও মন, তুমি একবার ভাবো না
টাকা সঙ্গে যাবে না
পয়সা সঙ্গে যাবে না
টাকা সঙ্গে যাবে না
পয়সা সঙ্গে যাবে না
সোনাদানা, গয়নাগাটি
একদিন তোর হবে মাটি
এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না
এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না
অনেক জমা, অনেক জমি
কত না দেশ-বিদেশ ভ্রমি
এই দুনিয়ার আরাম-আয়েশ
আখেরে কি পাইবা তুমি?
অনেক জমা, অনেক জমি
কত না দেশ-বিদেশ ভ্রমি
এই দুনিয়ার আরাম-আয়েশ
আখেরে কি পাইবা তুমি?
সাড়ে তিন হাত জমির বেশি
সাড়ে তিন হাত জমির বেশি
কেউ তো দেবে না
সোনাদানা, গয়নাগাটি
একদিন তোর হবে মাটি
এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না
এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না
উহ্য পিতা, মা জননী
পুত্র, কন্যা, ভাই, ভগিনী
মিলে লক্ষ স্বজন-বান্ধব
শুধুই পথের চেনাচিনি
উহ্য পিতা, মা জননী
পুত্র, কন্যা, ভাই, ভগিনী
মিলে লক্ষ স্বজন-বান্ধব
শুধুই পথের চেনাচিনি
শেষের বন্ধু দয়াল ছাড়া
শেষের বন্ধু দয়াল ছাড়া
কেউ তো হবে না
সোনাদানা, গয়নাগাটি
একদিন তোর হবে মাটি
এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না
এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না
টাকা সঙ্গে যাবে না
পয়সা সঙ্গে যাবে না
টাকা সঙ্গে যাবে না
পয়সা সঙ্গে যাবে না
সোনাদানা, গয়নাগাটি
একদিন তোর হবে মাটি
এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না
এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না