Cholo Pakhi Hoi Song lyrics
চলো পাখি হই লিরিক্স
Cholo Pakhi Hoi lyrics
দেখলে তোমাকে মনে হয়
তুমি ছাড়া আর কেউ নয়,
তোমারই আদর দিয়ে মোড়া
আমার এই নাছোড় হৃদয়।
বলো না এমন কেন আমি
কেন রোজ পায় পাগলামি,
কেন হয় এমন আমার ?
চোখ বুজলেই শুধু তুমি।
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে,
চলো পাখি হই দু’ডানায়
যত দূর উড়ে যাওয়া যায়।।
তুমি যদি পলকে হারাও
যদি আর খবর না দাও,
ধরে নিয়ে আছি এখানেই
এতদিন তার যেখানেই।
তবে কেন মিছিমিছি
চিন্তা আসে..
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে,
চলো পাখি হই দু’ডানায়
যত দূর উড়ে যাওয়া যায়।।
দাও আজ অস্কার দাও
বদলেতে যা চাইবে চাও,
না না কোনো চাওয়া পাওয়া নেই
শুধু তুমি থাকো পাশে।
রোদে রোদে মেঘে মেঘে
ঘাসে ঘাসে..
ও.. চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে,
চলো পাখি হই দুডানায়
যত দূর উড়ে যাওয়া যায়।।